বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার আশা
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Sep 2021 10:43 AM BdST Updated: 04 Sep 2021 10:43 AM BdST
-
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের দাগরকুটি গ্রামের একটি অংশ তলিয়েছে।
উজানের ঢলে দেশের নদ-নদীর ২২টি পয়েন্টে পানি বিপদ সীমার উপরে উঠে ১৫ জেলায় বন্যার বিস্তার ঘটলেও পানি দ্রুত নেমে যাওয়ার আশা করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক বলেন, “পানি কোথাও বাড়ছে, কোথাও কমছে। আশা করছি, খুব দ্রুত পানি কমবে।”
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, যমুনা ও পদ্মা অববাহিকায় নদ-নদীর পানি বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। এ সময় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
কেন্দ্র জানায়, দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট, তুরাগ, পদ্মা, আত্রাই ও ধলেশ্বরী- ১০টি নদীর ২২টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে।
বর্তমানে দেশের ১৫টি জেলা বন্যাক্রান্ত। জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলা।
নদীর পানি বৃদ্ধি, উত্তরে বন্যার অবনতি
সারিয়াকান্দির বহু প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় পানি ঢুকেছে
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমিল্লায় ৮২ মিলিমিটার।
শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দিয়েছে।
মহাপরিচালক বলেন, “পরিস্থিতির নিয়মিত প্রতিবেদন পাচ্ছি আমরা। এটা স্বাভাবিক, প্রতিবছর যেমন স্বল্পমেয়াদী বন্যা হয়ে থাকে। ঢল, বৃষ্টির কারণে যে দুর্ভোগ পোহাতে হয় তেমনি। খারাপ পরিস্থিতির আশঙ্কা করছি না।”
“পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতিমূলক সব ধরনের ব্যবস্থা নিচ্ছি। ইতোমধ্যে প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হয়েছে,” বলেন তিনি।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও আগে আভাস দিয়েছিল, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
গত বছর চার দফার বন্যায় সারা দেশে ৫ হাজার ৯৭২ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৭৬ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলে সরকারের হিসাব।
-
সেলিম প্রধানের বিচার নিয়ে আদেশ ৩১ অক্টোবর
-
টেকনিশিয়ানের স্বীকৃতি চান মোবাইল ফোন মেরামতকারীরা
-
বিমানবন্দরে প্রবাসীদের ‘টার্গেট’ করে ডাকাতি, গ্রেপ্তার ৩
-
‘দাঙ্গা লাগিয়ে’ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাই ছিল তাদের উদ্দেশ্য: তাজুল
-
২০ বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা শুরু
-
কাকরাইলে সংঘর্ষ: দুই মামলায় ৪ হাজার আসামি
-
খিলক্ষেতের বাসায় তরুণ চিকিৎসকের লাশ
-
তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ
সর্বাধিক পঠিত
- ফেইসবুকের নিষিদ্ধ তালিকায় ‘বাংলাদেশ সংশ্লিষ্ট’ সাত নাম
- ফেনীতে ব্যাপক সংঘর্ষ, দোকান ভাংচুর, ওসিসহ আহত ৪০
- নোয়াখালীর হামলার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে লাশ উদ্ধার
- সংখ্যালঘুদের ‘দেশ ছাড়া’ করতেই ‘পরিকল্পিত’ হামলা: রানা দাশগুপ্ত
- ‘ক্লিন ফিড’ নিয়ে বাংলাদেশে ফিরল জি বাংলা
- রোমাঞ্চকর লড়াইয়ে ইউনাইটেডকে হারাল লেস্টার, জিতল ম্যানসিটি
- মাগুরায় ৪ খুন: আতঙ্কে গ্রাম ছাড়ছে মানুষ
- নেপালকে হারিয়ে সাফে ভারতের অষ্টম
- বাংলাদেশের ‘বৃত্ত ভাঙার’ বিশ্বকাপ শুরু স্কটিশ চ্যালেঞ্জ দিয়ে
- টিভি সূচি (রোববার, ১৭ অক্টোবর ২০২১)





