গুলশানে ফিলিপিন্সের নাগরিকের ‘গলায় বেল্ট প্যাঁচানো’ মৃতদেহ উদ্ধার
রাজধানীর গুলশানে একটি ফ্ল্যাটের বাথরুম থেকে গলায় ‘বেল্ট প্যাঁচানো’ অবস্থায় ফিলিপিন্সের এক নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলিনো চেনাই ইভালি নামের ওই ফিলিপিনোর বয়স ৬২ বছর। তিনি কক্সবাজারের মাতারবাড়ীতে বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কাজ করতেন।
প্রতীকী ছবি
“আমরা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করি। বাথরুমের গ্রিলের সঙ্গে কোমরের বেল্ট প্যাঁচানো ছিল তার গলায়।”
এই পুলিশ কর্মকর্তা জানান, কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হন এলিনো চেনাই ইভালি। সুস্থ হওয়ার পর কিছুদিন বিশ্রামের জন্য গুলশানে কোম্পানির ভাড়া করা ওই ফ্ল্যাটে ওঠেন তিনি।
“তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
