২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পিস্তল ও মাদকসহ যুবক গ্রেপ্তার

ঢাকার মিরপুর দারুস সালাম এলাকা থেকে একটি পিস্তল ও মাদকসহ এক যুবককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 06:37 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

আব্দুল কাদের নামের ২৩ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ‘অপহরণসহ বিভিন্ন অভিযোগে’ মামলা রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম।

তিনি বলেন, বুধবার রাতে দারুস সালম এলাকা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১১০টি ইয়াবাসহ কাদেরকে গ্রেপ্তার করা হয়।

“সে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করতে না এবং কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত।”

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নজরুল।