২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১-২০ গ্রেডে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই নয়

সরকারি কর্মচারী নিয়োগে বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম চালানো করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 06:14 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত পরিপত্র জারি করে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে পাঠিয়েছে।

রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ পরিপত্র প্রকাশ করা হয়।

অর্থ বিভাগের উপসচিব তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, “বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্ত দপ্তর বা সংস্থার বেতন গ্রেড ১১-২০ পর্যন্ত পদে সরকারি কর্মচারী নিয়োগে পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোন প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে বাছাই কার্যক্রম পরিচালনা করা যাবে না।”

পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে মন্ত্রণালয় বা বিভাগ বা অধীনস্ত দপ্তর-সংস্থার সরকারি কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য কোনো বরাদ্দ রাখা বা প্রস্তাব করা যাবে না বলেও পরিপত্রে জানানো হয়েছে।