২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত কেজি সোনাসহ গ্রেপ্তার মোহাব্বত আলী রিমান্ডে

প্রায় সাত কেজি সোনাসহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার দুবাই ফেরত এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2020, 08:22 PM

Updated : 18 Aug 2022, 04:06 PM

মোহাব্বত আলী নামের ওই ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান খান রিমান্ডের বিরোধিতা করে জামিন চান।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

শাহজালালে পাঁচ কোটি টাকার সোনা জব্দ  

বুধবার সকালে দুবাই থেকে আসা মোহাব্বত আলীর কাছ থেকে ৬০টি স্বর্ণ বার উদ্ধার করা হয়, যার ওজন ছয় কেজি ৯০০ গ্রাম; বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় বিমানবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেনটিভ) তাবাচ্ছুম মুরাদ অপু এ মামলা দায়ের করেন।