২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফোন বিকল

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সব বিটিসিএল ফোন বিকল হয়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 01:54 AM

Updated : 08 Apr 2022, 01:35 AM

নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে ল্যান্ড ফোনগুলো বিকল রয়েছে।

তিনি বলেন, “বিটিআরসি থেকে লোকজন এসে দেখে গেছে আমাদের নিয়ন্ত্রণ কক্ষের এখানে কোনো সমস্যা নাই। সম্ভবত কোনো তারে ত্রুটি হয়েছে, উনারা ত্রুটি শনাক্ত করার চেষ্টা করছেন।”

নিয়ন্ত্রণ কক্ষে ছয়টি ল্যান্ড ফোন রয়েছে জানিয়ে তিনি বলেন, অন্যান্য স্টেশনের ল্যান্ড ফোন ঠিক আছে।

জরুরি সেবা নিতে নিচের মোবাইল নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

নম্বরগুলো হল-  ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৯৬৮৮৮১১১১