বেতারের মহাপরিচালকের দায়িত্বে হোসেনে আরা
বাংলাদেশ বেতারের মহাপরিচালক পদে চলতি দায়িত্ব পেলেন অতিরিক্ত মহাপরিচালক হোসনে আরা তালুকদার।
তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
এতে বলা হয়েছে, “পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) (গ্রেড-২)হোসনে আরা তালুকদারকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এর চলতি দায়িত্ব নির্দেশক্রমে প্রদান করা হলো।”
বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হোসনে আরা সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ বেতারের প্রথম অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) হন।
