২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

রাজধানীর বংশালে এক সেলুনের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 07:37 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

সোমবার সকালে বংশালের হাজী ওসমান গনি রোডে এ দুর্ঘটনা ঘটে বলে বংশাল থানার ওসি শাহীন ফকির জানান।  

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

তিনি বলেন, আলামিন নামের ২০ বছর বয়সী ওই তরুণ স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। সকালে দোকানের বৈদ্যুতিক সুইচ লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

আলামিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের শিলাপুরে। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।