করোনাভাইরাস: পুলিশে মৃত্যু বেড়ে ১৯
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যুর মধ্য দিয়ে এই বাহিনীতে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে ১৯ জন হল।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, মো. আলমগীর হোসেন নামে ৫৫ বছর বয়সী একজন কনস্টবল রোববার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
পুলিশ বাহিনীতে এ পর্যন্ত ৬ হাজার ২০৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, আর ২ হাজার ৭৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
