২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সচিবের চুক্তির মেয়াদ বাড়ল

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2020, 04:30 PM

Updated : 18 Aug 2022, 03:02 PM

এই কর্মকর্তার চুক্তির মেয়াদ আগামী ৫ জুন বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চাকরির মেয়াদ শেষে চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দায়িত্বে আছেন নজরুল। আগের চুক্তির ধারাবাহিকতায় তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে।

নতুন করে মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে পুনরায় চুক্তিপত্র করতে হবে।

জ্যেষ্ঠ সচিব হলেন দুইজন

পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তীকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতির পর এদের আগের দপ্তরেই পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সৌরেন্দ্র নাথের পদোন্নতি ১৮ মে থেকে কার্যকর করা হলেও নুরুল আমিন আগামী ১ জুন থেকে এই পদমর্যাদা পাবেন।

মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রী ‍মুখ্য সচিবদের পরেই জ্যেষ্ঠ সচিবদের অবস্থান। বর্তমান বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ স্কেল রাখা হয়েছে।

জনপ্রশাসনের কর্মকর্তাদের জন্য ২০১২ সালের ৯ জানুয়ারি জ্যেষ্ঠ সচিব পদ চালু করে সরকার।