২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ প্রাঙ্গণে মুজিববর্ষের আলোকসজ্জার উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আলোকসজ্জার উদ্বোধন করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2020, 10:19 PM

Updated : 18 Aug 2022, 02:42 PM

মঙ্গলবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামও উপস্থিত ছিলেন।

আলোকসজ্জার উদ্বোধন শেষে স্পিকার বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন- এ দিনে উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু বাঙালি জাতির আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হয়েছিলেন।”

মুজিববর্ষ উপলক্ষে ২২-২৩ মার্চ বিশেষ অধিবেশন বসবে জাতীয় সংসদে। এছাড়া বছরজুড়ে থাকছে বিভিন্ন কার্যক্রম।

শিরীন শারমিন চৌধুরী বলেন, “মুজিববর্ষ উপলক্ষে ২৬ মার্চ পর্যন্ত সংসদ ভবন আলোয় আলোকিত থাকবে এবং উদ্ভাসিত থাকবে।”

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবজাফর আহমেদ খান, সৈয়দ ইশতিয়াক হোসেনসহ সংসদ সচিবালয়ের সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।