বিমানের ওমান ফ্লাইটও স্থগিত
নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওমানের মাসকাটগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক মো.মোকাব্বির হোসেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল থেকে মাসকাটগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে অনুসরণ করে ওমানও সোমবার মধ্যরাত থেকে বিদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করায় বিমান এই সিদ্ধান্ত নেয়।
