২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী ধর্ষণ: দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 03:58 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

পুরনো খবর:

ছাত্রী ধর্ষণ: ক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

সোমবার বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “গতকালকের ঘটনার তদন্ত চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে।

“আইনশৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে হবে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাজধানীর কুর্মিটোলার রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

সরকার সমর্থক ছাত্রলীগের পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে সাধারণ শিক্ষারাও রয়েছেন বিক্ষোভে।