২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের মামলায় ফের রিমান্ডে কলাবাগান ক্লাবের ফিরোজ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজের নতুন করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2019, 06:19 PM

Updated : 18 Aug 2022, 05:53 PM

রোববার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই জসিম উদ্দিন খান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী আজাদ রহমান রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

আসামিপক্ষে মাসুদ এ চৌধুরীসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের প্রার্থনা করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ডের আদেশ দেন।

শুক্রবার কলাবাগান ক্লাবে অভিযান চালিয়ে ফিরোজসহ পাঁচজনকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছিল র‌্যাব।

অবৈধ অস্ত্র ও মাদক রাখার অভিযোগে পরে র‌্যাব বাদী হয়ে দুটি মামলা করেন র‌্যাব-২ এর পরিদর্শক মোহাম্মদ আব্দুল হামিদ খান। এতে শুধু ফিরোজকে আসামি করা হয়।

পরদিন আদালত দুই মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ৩০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় তার আরও পাঁচদিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।

পুরনো খবর:

কলাবাগান ক্লাবের ফিরোজ রিমান্ডে