২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেগুনবাগিচায় হোটেলে অগ্নিকাণ্ড

ঢাকার সেগুন বাগিচায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড ঘটলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2019, 07:19 PM

Updated : 08 Apr 2022, 04:40 PM

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সম্রাট হোটেলের চার তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, সম্রাট হোটেলের পাঁচতলা ভবনের চার তলা আগুন লাগে। তবে তা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, চারতলার একটি কক্ষে আগুন লেগেছিল, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।