২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর, স্বামীও আহত

রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্বামী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2019, 12:28 PM

Updated : 10 Oct 2022, 09:21 PM

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাখালীর আমতলীতে এ ঘটনা ঘটে বলে বনানী থানার এসআই আফজাল হোসেন জানিয়েছেন।

আনুমানিক ২৫ বছর বয়সী নারী ফারহানার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এসআই আফজাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমতলীতে ফ্লাইওভারের নিচে বিমানবন্দরমুখী সড়কে ফুটপাতের কাছে দাঁড়ানো ছিলেন ফারহানা ও তার স্বামী নাজমুল।

“ক্যান্টমেন্ট বাস সার্ভিসের একটি গাড়ি আমতলী ক্রসিংয়ে ইউটার্ন নিয়েই তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়।”

তার লাশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে; তার স্বামীও সেখানে চিকিৎসা নিচ্ছেন।

ঘাতক বাসটিকে আটক করা হলেও তার চালক পালেয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা জানান।