ডেঙ্গু নিয়ে ‘অপপ্রচারে’ র্যাবের হাতে আটক ২
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের মধ্যে মশাবাহিত প্রাণঘাতী এই জ্বর নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে রাজধানীতে দুজনকে আটক করেছে র্যাব।
এরা হলেন- খুলনার খালিশপুরের আলমনগরের মৃত আব্দুর রহমানের ছেলে মতিউর রহমান টিপু (৪০) ও মেহেরপুরের গাঙ্গনীর খড়মপুরের আজিজুল হকের ছেলে প্রকৌশলী এম আই তনয় (৩০)।
এদেরকে মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর থানার কাওলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় বলে র্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান।
তিনি বলেন, 'সজীব ওয়াজেদ জয় পরিষদ' নামে অনুমোদনহীন সংগঠনটি দীর্ঘদিন ধরে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি তারা ডেঙ্গুকে ‘মহামারি ও সংকট’ আখ্যা দিয়ে অপপ্রচার চালায়।
টিপু সংগঠনটির সভাপতি আর প্রকৌশলী তনয় সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেয়।
