২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

ঈদের ছুটির মধ্যে ঢাকার হানিফ ফ্লাইওভারে পৃথক দুই মটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 01:02 AM

Updated : 18 Aug 2022, 05:22 PM

বৃহস্পতিবার দুপুরে ঘণ্টাখানেকের ব্যবধানে সেখানে দুর্ঘটনা দুটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা আড়াইটার দিকে হানিফ ফ্লাইওভারের সালাউদ্দিন হাসপাতালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহীসহ একটি মটরসাইকেল ছিটকে গেলে ঘটনাস্থলে ইমন (২০) নামে একজন মারা যান।

ওই মটরসাইকেলে তার সঙ্গী নাসিম ও সোহাগ নামে তার সমবয়সী দুই তরুণ আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর প্রায় এক ঘণ্টা পর হানিফ ফ্লাইওভারের সায়েদাবাদের দিকের ঢালে অপর একটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে রিয়াজ (২০) ও সোহাগ নামে দুইজন আহত হয়।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সাড়ে ৫টার দিকে রিয়াজ মারা যান বলে এএসআই আবদুল জানান।

পুরনো খবর:

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনার কারণ ‘এক্সপানশন জয়েন্ট’!