২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় ফণীর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ মে শনিবারের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2019, 03:20 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে শনিবারের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।

সেখানে বলা হয়, স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সূচি ঠিক থাকবে।