২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী লন্ডনে

‘সরকারি’ এক সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 12:52 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

বুধবার সকালে ঢাকা থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হয়ে লন্ডন সময় বিকালে তিনি হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।

যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারাও তাদের নেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সফরে শেখ হাসিনার সঙ্গে আছেন।

Image
ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা

ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্যরা

এর আগে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

এই সফরে লন্ডনে ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গেও সময় কাটানোর সুযোগ হবে শেখ হাসিনার।

শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। নাতির সঙ্গে এবারই প্রথম দেখা হবে নানী শেখ হাসিনার। 

Image
বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য

বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য

টিউলিপ তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। আর বড় মেয়ে আজালিয়া জয় পার্সির বয়স এ মাসেই তিন বছর পূর্ণ হয়েছে।