চকরিয়ার পল্টু-মিন্টুর মাকে প্রধানমন্ত্রীর সহায়তা
কক্সবাজারের চকরিয়ার আওয়ামী লীগ কর্মী মোজাফফর হোসেন পল্টু ও সাদ্দাম হোসেন মিন্টুর মা আনোয়ারা বেগমকে ২০ লাখ অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে আনোয়ারা বেগমের হাতে ওই অনুদানের চেক তুলে দেন।
চকরিয়া পৌর এলাকার বাসিন্দা আনোয়ারা বেগমের দুই ছেলে- পল্টু ও মিন্টু স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। এ কারণে ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ওই পরিবারের ওপর ‘অবর্ণনীয় অত্যাচার’ চালানো হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়।
