২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগ তীরে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার তুরাগ তীরে আরও ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 06:53 PM

Updated : 18 Aug 2022, 05:07 PM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ উচ্ছেদ অভিযানের ২৬তম দিনে রূপনগর ও সাভার থানার দেউল মৌজা এলাকায় অভিযান চালানো হয়।

এদিন দুটি একতলা, ৯টি আধা পাকা, দুটি পাকা দেয়াল ও ছয়টি টিনের ঘর উচ্ছেদ করা হয়।

আরিফ বলেন, এছাড়া ৭টি বালুর গদি ২০ লাখ ৭৬ হাজার টাকা নিলাম দেওয়া হয় এবং ৩ একর ভূমি অবমুক্ত করা হয়।

২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক বৈঠকে ঢাকার চারপাশের নদী ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর দূষণ বন্ধ ও নাব্যতা ফিরিয়ে এনে নদী রক্ষায় টাস্কফোর্স গঠন করে দেন। তারই ধারাবাহিকতায় এ উচ্ছেদ কার্যক্রম চলছে।