২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুন্নাহার হলে স্বতন্ত্র সবাই জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ছাত্রলীগের জয়জয়কারের মধ্যে বিপরীত চিত্র দেখা গেল ছাত্রীদের শামসুন্নাহার হলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 10:08 PM

Updated : 10 Oct 2022, 08:59 PM

এই হল সংসদে স্বতন্ত্রদের প্যানেলের আট সদস্যের সবাই জয়ী হয়েছেন।

শামসুন্নাহার হল ছাত্র সংসদে ভিপি পদে জয়ী হয়েছেন শেখ তাসনিম আফরোজ ইমি।

কোটা সংস্কার আন্দোলনের নেতা ইমি গত বছর নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

শামসুন্নাহার হল সংসদে জিএস নির্বাচিত হয়েছেন আফসানা ছপা।

এছাড়া এজিএস পদে ফাতিমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পদে সামিয়াজ জাহান প্রাপ্তি, সাহিত্য সম্পাদক পদে তাহসিন, সমাজসেবা সম্পাদক পদে শিরিন আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে খাদিজা বেগম ও সদস্য তামান্না তাসনিম উপমা নির্বাচিত হয়েছেন।

অনিয়মের অভিযোগের পর অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

ডাকসুর ২৫টি পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা।