২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার ডিকসন

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রবার্ট ডিকসন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2019, 07:06 PM

Updated : 08 Apr 2022, 03:56 PM

তিনি ঢাকায় অ্যালিসন ব্লেইকের স্থলাভিষিক্ত হচ্ছেন।

রবার্ট ডিকসন এই মাসেই ঢাকায় যুক্তরাজ্য মিশনের দায়িত্ব নিচ্ছেন বলে হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশে নিয়োগ পাওয়ার আগে ডিকসন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম বলকান কর্মসূচির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯০ সালে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগ দেওয়া ডিকসন এই প্রথম রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন।

এই অঞ্চলে এর আগে আফগানিস্তানে যুক্তরাজ্যের উপ মিশন প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।