নতুন শ্রম সচিব উম্মুল হাসনা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উম্মুল হাসনাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার।
এই কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অবসরে যাওয়ার সুবিধার্থে শ্রম সচিবের দায়িত্ব চালিয়ে আসা আফরোজা খানকে বুধবার ওএসডি করা হয়েছে।
উম্মুল হাসনাকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন।
