জ্যেষ্ঠ সচিব হলেন কায়কাউস
বিদ্যুৎ বিভাগের সচিব আহমদ কায়কাউসকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
এই কর্মকর্তাকে জ্যেষ্ঠ সচিব করে আগের দপ্তরেই পদায়ন করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কায়কাউসকে নিয়ে বর্তমানে জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে নয়জন। মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের পরেই তাদের অবস্থান।
২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান কায়কাউস। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান তিনি।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি প্রশাসন ক্যাডারে যোগ দেন কায়কাউস।
