২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন

শপথ নেওয়ার পর সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের ৪৯ জন মহিলা সাংসদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 08:45 PM

Updated : 08 Apr 2022, 03:52 PM

চলতি সংসদের প্রথম অধিবেশনের ১৫তম কার্যদিবস রোববার যোগ দিলেন তারা।

তাদের স্বাগত জানিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “আমি আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি, সংসদীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে সংসদ আরও প্রাণবন্ত ও কার্যকর হবে।”

এর আগে বুধবার তারা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন। ওই দিন স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদের শপথ কক্ষে তাদের শপথ পড়ান।

রোববার নির্বাচিত ৪৯ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নতুন নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন রয়েছেন।

বিএনপি ও গণফোরামের নির্বাচিতরা এখনও শপথ না নেওয়ায় তাদের ভাগের নারী আসনের একটি স্থগিত রয়েছে।

পুরনো খবর:

শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা