আরও ৪ সংসদীয় কমিটি গঠন
একাদশ সংসদের আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে মোট ৩৮টি কমিটি গঠন করা হল।
সোমবার সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কমিটি গঠনের প্রস্তাব করেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রস্তাবেগুলো ভোটে সেসব কণ্ঠ ভোটে পাস হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি নিয়োগ পেয়েছেন এইচ এন আশিকুর রহমান। গত দশম সংসদেও তিনি এই দায়িত্বে ছিলেন।
এই কমিটির সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম ফিরোজ, হাফিজ আহমেদ মজুমদার, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, দীপাঙ্কর তালুকদার ও পনির উদ্দিন আহমেদ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি মির্জা আজম। সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ইসরাফিল আলম, মোয়াজ্জেম হোসেন রতন, রনজিত কুমার রায়, নজরুল ইসলাম, শাহীন আক্তার ও আব্দুল মমিন মন্ডল।
বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন শেখ ফজলে নূর তাপস। সদস্য সাহারা খাতুন, মোস্তাফিজুর রহমান ফিজার, মোসলেম উদ্দিন, কামরুল ইসলাম, মতিন খসরু, সেলিম আলতাফ জজ ও শফিকুল ইসলাম জিন্নাহ।
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু । সদস্য- প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, মো. শহিদুল ইসলাম, কবিরুল হক, শহীদুল ইসলাম বকুল, মাহবুব উল আলম হানিফ, ছোট মনির ও মোজাফফর হোসেন।
