২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক মঞ্জুর কাদির

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মঞ্জুর কাদিরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 06:03 PM

Updated : 18 Aug 2022, 04:46 PM

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এই বদলির আদেশ জারি করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালকে গত ২০ জানুয়ারি ভারপ্রাপ্ত সচিব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

Image
এ এফ এম মঞ্জুর কাদির

এ এফ এম মঞ্জুর কাদির

Image
মো. ফজলুল হক

মো. ফজলুল হক

 

আলাদা আদেশে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুল হককে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।