২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2018, 11:41 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

সোমবার রাতে সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে যান স্পিকার শিরীন শারমিন।

এর আগে সন্ধ্যায় সংসদ ভবনে যান রাষ্ট্রপতি।

এদিনই একাদতশ সংসদ নির্বাচনের আগে দশম সংসদের অধিবেশন শেষ হয়।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “‍সাক্ষাতে স্পিকার দশম জাতীয় সংসদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।"

বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে দশম জাতীয় সংসদের ভূমিকার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি।

এসময় সফলভাবে সংসদ পরিচালনার জন্য স্পিকারকে অভিনন্দন জানান আবদুল হামিদ।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম এসময় উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি তার সাবেক কর্মক্ষেত্র স্পিকারের কার্যালয় পরিদর্শন করেন।