ওয়াসার পানি জারে ভরে বিক্রি, তিন কারখানা সিলগালা
পরিশোধন ছাড়াই ওয়াসার পানি জারে ভরে বিশুদ্ধ পানি হিসেবে বিক্রির অভিযোগে রাজধানীর মিরপুরের তিনটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার র্যাব ও বিএসটিআইর এ অভিযানে কারখানাগুলোর মালামালও জব্দ করা হয়।
এছাড়া দীর্ঘদিন ধরে পরীক্ষাগার অকেজো থাকায় মিরপুর-১০ নম্বরে সেইফ ইন্টারন্যাশনাল নামের আরেকটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সকালে মিরপুর-১১ নম্বরে লালমাটি এলাকার তাবাসসুম ড্রিংকিং ওয়াটার ও নদী ফুড অ্যান্ড ব্যাভারেজ নামের দুটি প্রতিষ্ঠানে র্যাব ও বিএসটিআইর অনুসন্ধান দল।
বিএসটিআই ও র্যাবব মঙ্গলবার রাজধানীর মিরপুর ১০ ও দুই নম্বরে অবৈধ পানির কারখানা অভিযান চালায়। অভিযানে বিছিন্ন করা হয় পানির সংযোগ; ধ্বংস করা হয় পানির জার। ছবি: আসিফ মাহমুদ অভি
পরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে সেইফ ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়। এ প্রতিষ্ঠানটির ফিল্টারিং পদ্ধতি এবং কাজগপত্র ঠিক থাকলেও দীর্ঘদিন ধরে পরীক্ষাগার সক্রিয় ছিল না।
সারোয়ার আলম বলেন, পানি ফিল্টারিং প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিদিন নিজস্ব ল্যাবরেটরিতে পানি পরীক্ষা বাধ্যতামূলক। সেইফ ইন্টারন্যাশনালের পানি আপত দৃষ্টিতে ফিল্টারিং করতে দেখা গেলেও তাদের পরীক্ষাগার অকেজো পড়েছিল। এই অপরাধে তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এই প্রতিষ্ঠানের সিইও আকতার হামিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রয়োজনীয় নিয়ম মেনেই ব্যবসা করার চেষ্টা করি। তবুও আইনশৃঙ্খলা বাহিনী যেসব ভুল ধরিয়ে দিয়েছে আমরা সেগুলো সংশোধন করে নেব।”
মিরপুর ১০ নম্বরে একটি পানির কারখানার পানির ফিল্টার পরীক্ষা করে দেখছেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ছবি: আসিফ মাহমুদ অভি
র্যাব ও বিএসটিআইর কর্মকর্তার জানান, নেছা পিওর ড্রিংকিং ওয়াটার ও সোনালী ফ্রেশ ওয়াটার নামে হাজার হাজার জার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। তাদের কোনো কাগজপত্র নেই, ফিল্টারিং পদ্ধতি নেই এমন কি ওয়াসার পানিও তারা সংগ্রহ করছিল চোরই পথে।
অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানটির মালিক সেলিম উদ্দিন।
তিনি বলেন, তার প্রতিষ্ঠানে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি ছিল। কারখানা ৯০ ভাগ সঠিক ছিল। ১০ শতাংশ সমস্যা ছিল।
“আমি মনে করিনা কেউ লাখ লাখ টাকা খরচ করে ওয়াসার পানি সরাসরি জারে ঢোকাবে। কিছু অসাধু ব্যবসায়ী সরাসরি লাইনের পানি জারে ভরতে পারে। কিন্তু আমরা যারা কারখানা দিলাম, আমরা কেন এমন করব?”
পানির কারখানায় রাসায়নিক পরীক্ষা করে দেখছেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট।ছবি: আসিফ মাহমুদ অভি
এই কারখানাটিও সিলগালা করা হয়েছে।
বিএসটিআইর মহাপরিচালক সরদার আবুল কালাম বলেন, গত চার মাসে ঢাকার বিভিন্ন স্থানে বিএসটিআই ও র্যাবের অভিযানে ৭৪টি ভেজাল পানির কারখানা চিহ্নিত করা হয়েছে।
ইতোমধ্যেই ৫৯ জন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে ৩৮ লাখ টাকা।
অভিযানের পরেও কেন আবার পানির অবৈধ ব্যবসা শুরু হয় এমন প্রশ্নে তিনি বলেন, “এটা একধরনের লোভনীয় ব্যবসায়। এছাড়া যারা এসব করে তাদের সততার অভাব। তবে বিএসটিআই অভিযান অব্যাহত রাখবে।”
