২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মাষ্টমী শোভাযাত্রায় রাজধানীতে ট্রাফিক নির্দেশনা

শ্রীকৃষ্ণের জন্মদিন ‘জন্মাষ্টমী’ উপলক্ষে প্রধান শোভাযাত্রাকে কেন্দ্র করে রোববার রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচলে কিছু নিয়ন্ত্রণ আনছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2018, 09:11 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

বৃহস্পতিবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভাযাত্রা সেদিন দুপুর ২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে সন্ধ্যা ৬টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে পলাশী বাজার মোড়- ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল- কেন্দ্রীয় শহীদ মিনার- দোয়েল চত্ত্বর- হাইকোর্ট বটতলা- সরকারী কর্মচারী হাসপাতাল-ফিনিক্স রোড (পুলিশ সদর দপ্তরের সামনে)- গোলাপশাহ্ মাজার- বঙ্গবন্ধু স্কোয়ার-গুলিস্তান (সার্জেন্ট আহাদ বক্সের সামনে)- নবাবপুর রোড- রায় সাহেব বাজার মোড় হয়ে-বাহাদুর শাহ্ পার্ক পর্যন্ত গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালে যানজট এড়াতে চলাচলরত গাড়ি চালক ও ব্যবহারকারীদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে চলাচল করতে বলা হয়েছে।