২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার ভাটারায় কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

ঢাকার ভাটারার একশ ফিট গরুর হাট এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 09:40 AM

Updated : 19 Aug 2022, 02:10 PM

নিহতের নাম শরিফুল ইসলাম (২৮)। তিনি বনানীর জনশক্তি রপ্তানিকারক সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডে জড়িত এবং পেশাদার খুনি বলে পুলিশের দাবি।

সোমবার ভোররাতে গরুর হাট এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ শরিফ মারা যান বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মশিউর রহমান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টার্গেট কিলিংয়ের জন্য কয়েকজন ভাড়াটিয়া খুনি জড়ো হচ্ছে বলে খবর পেয়ে ডিবির একটি দল সেখানে গিয়েছিল। তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়।”

পরে পুলিশ শরিফুলকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মশিউর বলেন, “নিহত শরিফুল বনানীর আদম ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের হত্যাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।”