২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৭

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 12:12 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

ঢাকা মহানগরে বিভিন্ন থানা থেকে গত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান।

তিনি বলেন, তাদের কাছে ১ হাজার ৭১১টি ইয়াবা, ১ হাজার ১১৯ পুরিয়া হেরোইন ও সাড়ে ৪ কেজি  গাঁজা  উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা করা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।