২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে হাত-পা-মুণ্ডুবিহীন নারীর লাশ

রাজধানীর আগারগাঁও এলাকা থেকে এক নারীর হাত-পা ও মণ্ডুবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 03:40 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বিপরীত দিকের মূল সড়কেই লাশটি পড়ে ছিল বলে কাফরুল থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল বেলা ট্রাফিক পুলিশের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি পায়। 

“পেট থেকে গলা পর্যন্ত দেহটি পড়েছিল। গায়ে কামিজ রয়েছে।”