২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলি রোডে বুমার্স ক্যাফেকে লাখ টাকা জরিমানা

পুরনো খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগ এনে ঢাকার বেইলি রোডের বুমার্স ক্যাফেকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2018, 02:02 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে ওই খাবারের দোকানে অভিযান যায় ।

আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম মশিউর রহমান বলেন, “বুমার্স ক্যাফেতে ফ্রিজে বাসি ভাত পাওয়া গেছে। এছাড়াও রান্নায় ব্যবহারের জন্য তাদের পুরনো তেল সংরক্ষণ করা ছিল। এছাড়া ফ্রিজে পুরনো খামি ছিল।

“সার্বিক বিষয় আমলে নিয়ে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তবে বুমার্স ক্যাফের ব্যবস্থাপক অমর বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো খাবারই পুরনো ছিল না। এজন্য যারা অভিযান চালিয়েছেন, তারা সেই খাবারগুলো ফেলে না দিয়ে ফেরত দিয়েছেন।"

এই জরিমানা ‘অযৌক্তিকভাবে করা হয়েছে’ প্রতিষ্ঠানটির কর্মচারীরা অভিযোগ করেছেন।