উত্তরায় প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার
রাজধানীর উত্তরায় সড়কের উপর থেকে এক প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুপচাঁন আলী (৩০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা।
শনিবার রাতে স্লুইস গেইট এলাকার রাস্তার উপরে তার মৃতদেহ পাওয়া বলে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিহতের পাঁজরে, বুকের মাঝখানে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
“উত্তরা-১০ নম্বর সেক্টর ফুলবাড়িয়া-১ নম্বর রোডের নুর ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন রুপচান। তিনি উত্তরা-১৩ নম্বর সেক্টরের একটি ব্যক্তির গাড়ি চালাতেন।”
তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রাজ্জাক।
