২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় মাথায় ইট পড়ে একজনের মৃত্যু

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়া ইটের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 07:29 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

নিহতের নাম নিয়ামুল হক গাজী (৬৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো.বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে স্বজনরা নিয়ামুলকে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, ডেমরা আইডিয়াল রোডের বড়ভাঙা এলাকায় নিয়ামুলের বাড়ির তৃতীয় তলার নির্মাণকাজ চলছে।

বাড়ির দ্বিতীয় তলায় সপরিবারে থাকেন নিয়ামুল হক।

“সকালে বৃষ্টি শেষে বাসার নিচে নামেন তিনি। এ সময় তৃতীয় তলা থেকে কয়েকটি ইট নিচে পড়ে এবং একটি ইট নিয়ামুলের মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে আনা হয়।”

নিয়ামুলের স্বজনরা পুলিশকে জানিয়েছেন, তৃতীয় তলায় নতুন দেয়াল তোলা হচ্ছিল।

বৃষ্টিতে নতুন দেয়াল নরম হয়ে যায় এবং ঝড়ো বাতাসে দেয়ালের কিছু অংশ ভেঙে কয়কটি ইট নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিয়ামুল হকের বাড়ি নরসিংদীর শিবপুরে।