এসএসসিতে ক্যাডেট কলেজে শতভাগ পাস
এবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পাস করেছে, তিনজন বাদে জিপিএ-৫ পেয়েছে অন্যরা।
বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসিতে ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮০ জন, তিন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৪।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের তিনজন শিক্ষার্থী জিপিএ-৪ পেয়েছে, জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।
এছাড়া বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন, পাবনা ক্যাডেট কলেজের ৫১ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৭ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫১ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫১ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল।
