২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ফুটবলে বিডিনিউজ টোয়েন্টিফোরের দারুণ সূচনা

ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে দারুন জয় পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 11:55 AM

Updated : 11 Oct 2022, 12:19 PM

রোববার সকালে গুলিস্তানে ন্যাশনাল হ্যান্ডবল স্টেডিয়ামে দৈনিক নয়া দিগন্তকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের প্রথম অনলাইন এই সংবাদপত্র।

বিজয়ী দলের অতিথি খেলোয়াড় আবদুল্লাহ্ শাফী হ্যাট্টিক করে ম্যাচ সেরা হয়েছেন। অন্য গোলটি এসেছে মাইদুল ইসলামের পা থেকে।

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার চ্যানেল আই-এর সঙ্গে খেলবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলটি চলে যাবে কোয়ার্টার ফাইনালে।

আটটি গ্রুপে ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, ইকবাল শাহরিয়ার, শহীদুল ইসলাম, আকিব জাভেদ, মাইদুল ইসলাম ও তারেক হাসান নির্ঝর।

নাগরিক টিভির প্রতিবেদক আবদুল্লাহ্ শাফী অতিথি খেলোয়াড় হিসেবে টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খেলছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম টিমে কোচের দায়িত্বে আছেন।