২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পিকআপের ধাক্কায় তরুণের মৃত্যু

রাজধানীর আরামবাগে রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 09:26 AM

Updated : 19 Aug 2022, 02:00 PM

শাওন নামের ১৮ বছর বয়সী ওই তরুণের বাসা ফকিরাপুলে। শুক্রবার ভোর সোয়া ৪টা দিকে আরামবাগ মোড়ের কাছে তিনি দুর্ঘটনায় পড়েন।

তার বন্ধু সিদ্দিকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, রাস্তা পার হওয়া সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়।

উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

এদিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় রাস্তায় থেমে থাকা একটি রেকারের সঙ্গে একটি লেগুনার ধাক্কা লাগলে ১৩ যাত্রী আহত হন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলেন- ফারুক, ইব্রাহীম, রিয়াজ, আক্তার, মামুন, রহিম, জসিম, মহসীন, কাসেম, সুমন, হুমায়ুন, আতিকুর এবং অজ্ঞাতপরিচয় একজন পুরুষ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ডেমরার সারুলিয়া থেকে যাত্রাবাড়ী যাওয়ার পথে ভোর সোয়া ৪টা দিকে লেগুনার চালক নিয়ন্ত্রণ হারালে বাহনটি থেমে থাকা রেকারের সঙ্গে ধাক্কা খায়।