২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় হাত-পা ভেঙেছে সমাজকল্যাণ মন্ত্রীর একান্ত সচিবের

মোটর সাইকেলের ধাক্কায় হাত-পা ভেঙেছে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেননের একান্ত সচিব (পিএস) এ টি এম নাসির মিয়ার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 06:07 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, বুধবার সন্ধ্যায় গুলশান দুই নম্বর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটর সাইকেলের ধাক্কায় নাসির মিয়া মারাত্মকভাবে আহত হন।

“তার ডান পা ও বাম হাত ভেঙে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

যুগ্ম-সচিব নাসির মিয়া বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

মন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা জানান, বুধবার রাতে নাসির মিয়ার হাতে অস্ত্রোপচার হয়েছে। দুই-তিন দিন পর ভাঙা পায়েও অস্ত্রোপচার হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।