২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর মিরপুরে গ্যাসের লাইনে বিস্ফোরণ থেকে আগুন ধরে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2018, 01:14 AM

Updated : 19 Aug 2022, 01:57 PM

মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে মিরপুর সাড়ে ১১-এর তিন নম্বর সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী ও তাদের একমাত্র শিশু সন্তান দগ্ধ হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচতলা একটি ভবনের নিচতলায় থাকে ওই পরিবার। তাদের বাসায় পানির লাইনের পাশ দিয়ে যাওয়া গ্যাসের পাইপে ‘লিক’ ছিল।

“সেখানে সিগারেট ধরাতে গেলে পাইপে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।”

তাদের উদ্ধার করে স্বামী ও স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।