২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানগ্রোভ স্কুলে পহেলা বৈশাখ উদযাপন

ঢাকার লালমাটিয়ার ইংরেজি মাধ্যম স্কুল 'ম্যানগ্রোভ' সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2018, 11:05 PM

Updated : 11 Oct 2022, 12:17 PM

সোমবার ছায়ানট সাংস্কৃতিক মিলনায়তনে স্কুলটির তিনটি শাখার শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানের মূল বিষয় বা থিম ছিল আবহমান গ্রাম বাংলার বিভিন্ন মেলা।

বৈশাখের আগমনী গান এসো হে বৈশাখ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে একে একে নাচ, গান, নাটক ইত্যাদি পরিবেশিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলটির পরিচালক মুজাহিদুল ফিরোজ কাইয়ুম। আরো উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সদস্য কুদরত এলাহি, ইফতেখার উদ্দিন ও সাইফুল লতিফ সুলতান।