২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর ফুল-মিষ্টি

পহেলা বৈশাখে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন‍্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2018, 09:17 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

মোহাম্মদপুরের গজনবী রোডে মুক্তিযোদ্ধা টাওয়ারে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পৌঁছে দেন তার একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, উপ প্রেস-সচিব আশরাফুল আলম খোকন এবং সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস।

প্রত‍্যেক জাতীয় দিবস ও উৎসবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের স্মরণ করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।