২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খ্রিস্টান ও বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট গঠনে সংসদে বিল পাস

খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ট্রাস্ট গঠনের জন্য জাতীয় সংসদে আলাদা দুটি বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:11 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

ধর্মমন্ত্রী মতিউর রহমানের পক্ষে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মঙ্গলবার ‘খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮’ ও ‘বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮’ পাসের প্রস্তাব করেন। দুটিই কণ্ঠভোটে পাস হয়।

এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

গত ১৪ ফ্রেব্রুয়ারি বিল দুটি সংসদে উপস্থাপন করেন ধর্মমন্ত্রী। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিল দুটি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

আদালতের নির্দেশে সামরিক শাসন আমলে করা বুড্ডিস্ট রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স ও ক্রিস্টিয়ান রিলিজিয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডিন্যান্স বাতিল করে নতুন আইন করার জন্য এই বিল দুটি আনা হয়।

বিল দুটির প্রতিটিতে একজন চেয়ারম্যানের নেতৃত্বে ১০ সদস্যের বোর্ড গঠনের কথা বলা হয়েছে। সেখানে ধর্মমন্ত্রীকে বোর্ডের চেয়ারম্যান আর মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিবের দায়িত্ব পালনের প্রস্তাব করা হয়েছে।