২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও খুলনা সিটির সঙ্গে ৫১ ইউপির ভোট

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের সঙ্গে একই দিনে ৫১টি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি উপজেলায় ভোট করবে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 08:48 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

আসছে ১৫ মে ভোটের দিন রেখে সোমবার স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৬ এপ্রিলের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৯ এপ্রিল যাচাই-বাছাইয়ের পর ২৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

ইসি উপসচিব ফরহাদ হোসেন জানান, ৫১টি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটিতে সাধারণ নির্বাচন এবং ৪৬টির শূন্য পদে কাউন্সিলর নির্বাচন হবে।

এছাড়া দুটি পৌরসভা ও একটি নবগঠিত উপজেলার নির্বাচন হবে একই তফসিল অনুযায়ী।

এর আগে গত শনিবার গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ওই দুটি নির্বাচনেও ভোটগ্রহণ হবে ১৫ মে।

৫ ইউপিতে সাধারণ নির্বাচন

মুন্সীগঞ্জের পাঁচগাও, ফজলুপুর, গাইবান্ধার চণ্ডিপুর, যশোরের হরিহরনগর ও ঝালকাঠির পোনাবালিয়া

উচ্চ আদালতের নির্দেশে এসব ইউপির ভোট স্থগিত ছিল।

৪৬ ইউপিতে বিভিন্ন শূন্যপদে নির্বাচন

কুড়িগ্রামের হলোখানা; গাইবান্ধার শালমারা; দিনাজপুরের রসুলপুর ও বিনাইল; নীলফামালীর লক্ষ্মীচাপ; রাজশাহীর গোগ্রাম, দেওপাড়া, বাসুদেবপুর; চাঁপাইনবাবগঞ্জের পাঁকা; বগুড়ার রাজাপুর, সান্তাহার, ভাণ্ডারবাড়ি; সিরাজগঞ্জের তালম; ময়মনসিংহের অষ্টধার; টাঙ্গাইলের হাতিবান্ধা; শেরপুরের শ্রীবরদী; জামালপুরের ডাংধরা; নড়াইলের দিঘলিয়া; যশোরের ঝিকরগাছা, নির্বাসখোলা; সাতক্ষীরার ধুলিহর, নুরনগর; ঝিনাইদহের সারুটিয়া; কুষ্টিয়ার আমবাড়িয়া; বরিশালের কাশিপুর, নিয়ামতি, ঝালকাঠির শেখেরহাট; পটুয়াখালীর চিকনিকান্দি; ভোলার বড়মানিকা, ধলিয়া; গোপালগঞ্জের রাধাগঞ্জ; মাদারীপুরের নিলখী; নরসিংদীর চরমধুয়া; মুন্সীগঞ্জের সোনারটং টঙ্গীবাড়ী; চাঁদপুরের ফতেপুর পশ্চিম; লক্ষ্মীপুরের চরফলকন, চর আলগী; নোয়াখালীর চর ফকিরা; ফেনীর কালিদহ, ঘোপাল; মৌলভীবাজারের সাতগাঁও; হবিগঞ্জের পৈল; চট্টগ্রামের শাকপুরা; রাঙ্গামাটির বেতবুনিয়া এবং বান্দরবানের তারাছা।

এসব ইউপির চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন হবে।

উপজেলা পরিষদ নির্বাচন

কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলা

পৌরসভা নির্বাচন

বগুড়ার তালোরা ও টাঙ্গাইলের বাসাইল পৌরসভা

এদিকে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যাক্তির স্বাক্ষরসহ তালিকা পাঠাতে নিবন্ধিত ৪০ দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

ইসির উপসচিব মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে ইসিকে নবন্ধিত দলগুলোর ক্ষমতাপ্রাপ্ত ব্যাক্তির তালিকা দিতে হবে।