২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ মার্চ জাতীয় ভোটার দিবস

প্রতি বছর ১ মার্চ ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 04:42 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “গণতন্ত্র, নির্বাচন এবং ভোটাধিকারের বিষয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেই দিসবটি পালন করা হবে।”

স্বাধীনতার মাসের প্রথম দিনকে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নিয়ে সেই প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সরকার তাতেই সায় দিয়েছে।