২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ক্রিকেটের সেমিতে বিডিনিউজ টোয়েন্টিফোর

দৈনিক আলোকিত বাংলাদেশকে হারিয়ে সামিট-ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 03:49 PM

Updated : 11 Oct 2022, 12:15 PM

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার কোয়ার্টার ফাইনালে কোনো উইকেট না হারিয়ে জয় পায় বাংলাদেশের প্রথম ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সিক্স-এ সাইডের এই খেলায় টসে জিতে নির্ধারিত ৬ ওভারে ৫১ রান করে আলোকিত বাংলাদেশ।বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কোনো উইকেট না হারিয়ে ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ।

বল হাতে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ৩৫ রানে অপরাজিত থাকেন বিজয়ী দলের প্রধান ক্রিকেট করেসপনডেন্ট আরিফুল ইসলাম রনি।

ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন তিনি। এ নিয়ে টানা তিন ম্যাচে সেরার পুরস্কার উঠল রনির হাতে।

দলের অধিনায়ক কামাল হোসেন তালুকদার অপরাজিত ছিলেন ১৬ রানে।

আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেমিফাইনালে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিপক্ষ বেসরকারি টেলিভিশন বাংলা ভিশন।

ওইদিন সকাল ১১টায় টুর্নামেন্টের ফাইনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রথম রাউন্ডে দৈনিক সংবাদ প্রতিদিনকে ৪৩ রানে, দ্বিতীয় রাউন্ডে দৈনিক ইত্তেফাককে ৫ ইউকেটে এবং তৃতীয় রাউন্ডে গাজী টিভিকে ৩ ইউকেটে পরাজিত করে।

ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিবেদকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), নুরুল ইসলাম হাসিব, আরিফুল ইসলাম রনি, শহীদুল ইসলাম, ফারহান ফেরদৌস, কাজী মোবারক হোসেন, তাবারুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার ম্যানেজার এবং বার্তা সম্পাদক মুনীরুল ইসলাম কোচের দায়িত্বে আছেন।