বস্তির শিশুদের চিত্রকর্ম যাচ্ছে নিউ ইয়র্কে
রাজধানীর বিভিন্ন বস্তির একদল খুদে আঁকিয়ের আঁকা ছবি নিউ ইয়র্কের চেলসি আর্ট ডিস্ট্রিক্টে রগ ফাউন্ডেশনের গ্যালারিতে প্রদর্শিত হতে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির গ্যালারি টুয়েন্টি ওয়ানে শুরু হওয়া ‘আই অ্যাম বাংলাদেশ: চিলড্রেনস এমপাওয়ারমেন্ট আর্ট প্রজেক্ট’ শিরোনামে শুরু হওয়া একটি কর্মশালায় শিশুদের আঁকা ছবি থেকে এসব ছবি বাছাই শুরু করছেন রগ ফাউন্ডেশনের পরিচালক কেভিন ও’ হ্যানলন।
তিনি বলেন, তার প্রতিষ্ঠান শাবাব মুরশিদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার বিকাল ৩টায় ‘আই অ্যাম বাংলাদেশ: চিলড্রেনস এমপাওয়ারমেন্ট আর্ট প্রজেক্ট’র কার্যক্রম শুরু হয়।
এতে রাজধানীর বিভিন্ন বস্তিতে বাস করা শিশুরা ছবি আঁকায় অংশ নেয়। ছবি আঁকার সব উপকরণ তারাই দিয়েছেন।
“প্রথম দিনে প্রায় শতাধিক শিশু এসেছে। শনিবারের আয়োজনে আরও শতাধিক শিশু আসবে বলে আশা করছি।”
শামীম সুব্রানা জানান, হতদরিদ্র পরিবারের এই শিশুদের নিয়ে আঁকা ছবিগুলোর মধ্য থেকে সেরা ছবিগুলো বাছাই করছেন কেভিন ও’ হ্যানলন।
এখান থেকে বাছাই করা ছবি আগামী জুনে নিউ ইয়র্কের চেলসি আর্ট ডিস্ট্রিক্টে রগ ফাউন্ডেশনের গ্যালারিতে প্রদর্শিত হবে।
শিশুরা এখানে এসে গণিত, ইংরেজি ও ইতিহাস নিয়ে নানা ক্লাসের সুযোগ পায় বলে জানান শামীম।
তিনি বলেন, “নিউ ইয়র্কে চেলসিয়া আর্ট ডিস্ট্রিক্টে ঘুরতে গিয়ে কেভিনের সঙ্গে আমার পরিচয়। তাদের রগ ফাউন্ডেশন বিশ্বজুড়ে হতদরিদ্র শিশুদের মেধা বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করছে। আমরা আমাদের নানা কার্যক্রমের কথা তাকে জানাই।
শুক্রবার ব্কিালে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে এসেছিলেন শিল্পী ফরিদা জামান, আফরোজা জামিল কঙ্কা ও সামিনা নাফিস। শনিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলবে খুদে আঁকিয়েদের এই আর্ট ক্যাম্প।
